Logo

প্রযুক্তি

‘অল সমাধান’ অ্যাপ উদ্বোধন, এক প্ল্যাটফর্মে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৯:৪৩

‘অল সমাধান’ অ্যাপ উদ্বোধন, এক প্ল্যাটফর্মে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা

দেশের স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা খাতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘অল সমাধান’ নামে একটি ডিজিটাল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) অ্যাপটির উদ্বোধন করা হয়।

আয়োজকদের মতে, ‘অল সমাধান’ একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জরুরি মুহূর্তের সহায়তা এক অ্যাপেই সহজভাবে পাওয়া যাবে। সময়মতো সেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবাকে আরও সহজ করা এবং ফার্মেসি, ডেলিভারি ও অ্যাম্বুল্যান্স পার্টনারদের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করাই অ্যাপটির মূল লক্ষ্য।

এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ অর্ডার করা যাবে এবং বিশ্বস্ত ফার্মেসি থেকে নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে ওষুধ সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হবে। দূরত্ব যতই হোক, বাবা-মা ও পরিবারের প্রয়োজনীয় যত্নে ঘাটতি না রাখার লক্ষ্য নিয়ে সেবাটি চালু করা হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে অ্যাপটিতে এক ক্লিকে অ্যাম্বুল্যান্স সেবা যুক্ত করা হয়েছে। স্বচ্ছ ভাড়া, সহজ বুকিং এবং নিশ্চিত সাড়ার মাধ্যমে দুর্ঘটনা বা অসুস্থতার সময় তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্স কল করা যাবে এবং ২৪ ঘণ্টা জরুরি সহায়তা নেওয়া সম্ভব হবে।

‘অল সমাধান’ শুধু সেবা গ্রহণের প্ল্যাটফর্ম নয়; এটি আয়ের সুযোগও তৈরি করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেলিভারি পার্টনাররা নিজেদের সময় অনুযায়ী কাজ করতে পারবেন এবং প্রতিটি ডেলিভারিতে আয়ের সুযোগ পাবেন। নির্ধারিত কমিশন ও সময়মতো পেমেন্টের মাধ্যমে নিরাপদ উপার্জনের ব্যবস্থাও রাখা হয়েছে।

একইভাবে অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের জন্য স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, যার মাধ্যমে ট্রিপ ও আয় বাড়ানো সম্ভব হবে। রেজিস্ট্রেশনের পর প্রথম পাঁচটি ট্রিপ কমিশন ফ্রি সুবিধাসহ ‘অল সমাধান’ অ্যাম্বুল্যান্স পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

ফার্মেসি মালিকদের জন্যও প্ল্যাটফর্মটিতে বিক্রয় বৃদ্ধি ও ডিজিটাল সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। অ্যাপে যুক্ত হলে অনলাইনে নতুন গ্রাহক পাওয়া, স্বচ্ছ লেনদেন, নিয়মিত অর্ডার, দ্রুত অর্ডার প্রসেসিং এবং বৃহৎ গ্রাহক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া স্মার্ট ইনভেন্টরি কন্ট্রোল সুবিধাসহ মাত্র ৩০০ টাকার প্রো ভার্সনের মাধ্যমে স্টক আপডেট রেখে বিক্রয় ব্যবস্থাকে আরও গতিশীল করার সুযোগ রয়েছে। পাশাপাশি ফার্মেসিগুলোর মধ্যে পাইকারি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানবিক সহায়তা জোরদার করতে অ্যাপটিতে স্বেচ্ছাসেবী রক্তদাতা ও গ্রহীতার সমন্বয়ে প্রযুক্তিনির্ভর একটি ফ্রি রক্তদান নেটওয়ার্ক যুক্ত করা হয়েছে, যা প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ ও সমন্বয় সহজ করবে।

‘অল সমাধান’ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী নির্ভরযোগ্য সেবার নেটওয়ার্ক গড়ে তুলতে ফার্মেসি মালিক, ডেলিভারি পার্টনার এবং অ্যাম্বুল্যান্স সার্ভিস প্রোভাইডার ও চালকদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তায় দ্রুত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর