সামাজিক সংগঠন হাউস অব লার্নিং অ্যান্ড ডোনেটিংয়ের (হোল্ড) আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ক সামিট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত এই যুগান্তকারী আয়োজনে এইচআর পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদগণ একত্রিত হন এবং বিকেলজুড়ে দেশের জন্য এআই যে সুযোগ ও দায়িত্ব বয়ে আনে, তা নিয়ে আলোচনা করেন।
সামিটের সূচনা হয় সংগনিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ নূর ই আলম ফয়সালের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানসূচিতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে একাধিক সেশন অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে—
এআই ফর এইচআর প্রফেশনালস—উপস্থাপনা করেন ইমতিয়াজ মোস্তফা, হেড অব ওডি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ফকির ফ্যাশন লিমিটেড।
● এআই লিডারশিপ: ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন — উপস্থাপনা করেন এন্টারপ্রাইজ এআই বিশেষজ্ঞ সাদিক এম আলম এবং সিইও এআইফোরবিটি গ্লোবাল মো. মাহমুদুল হাসান।
● এআই সাইবার সিকিউরিটি সলিউশনস — উপস্থাপনা করেন মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি (পিআরএল), অ্যাডভাইজার ফর সিকিউরিটি, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স।
● ‘দ্য ফিউচার অব এআই’ শীর্ষক প্যানেল আলোচনা, যেখানে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ—প্রফেসর ড. মোহাম্মদ শাদরুল আলম, গ্রুপ ক্যাপ্টেন মো. আবুল হোসেন, পিএসসি (অব.), এএসএম মাহবুবুল আলম, এম রফিকুল ইসলাম, এবং মো. ফয়সাল হোসেন। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন রেদওয়ানুল হক রাজু (সিনিয়র জিএম, রবি)।
সামিটের সমাপ্তি ঘটে নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে।

