Logo

ভিডিও

দেশ পুনর্গঠনে চিকিৎসকদের ভূমিকা দরকার : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬

অ


ভবিষ্যতে যেন চিকিৎসাক্ষেত্রে রাজনীতিকরণ না হয়, রাজনীতিকরণ হলে তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশ পুর্নগঠনে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। ১৫ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে রাষ্ট্রের সব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। অথচ সেই জায়গাগুলোতে রাজনীতিকরণের প্রশ্নই উঠে না। রাজনৈতিক বিবেচনায় চিকিৎসাক্ষেত্রের মতো একটা জায়গায় কার্যক্রম পরিচালিত হতো।’ 

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘বিগত সময়ে সব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল।  চিকিৎসাক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিল।’

তিনি আরও বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।’

আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীদের অবদান স্মরণ করে আসিফ বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ 

এনআর/ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন