Logo

ভিডিও

যুক্তরাষ্ট্রে গিয়েই বিয়ে , যা জানালেন জায়েদ খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:১৪

অ

চিত্রনায়ক জায়েদ খান নানা কারণে প্রায়ই আলোচনার শীর্ষে থাকেন। এবার তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। জায়েদ খান যুক্তরাষ্ট্রে গিয়ে নাকি বিয়ে করে লুকিয়ে সংসার করছেন! এই গুঞ্জন ছড়িয়েছে গত কয়েক দিনে, বিশেষ করে ফেসবুক ও কিছু বিনোদনভিত্তিক পেজে। গুজবে দাবি করা হচ্ছে, জায়েদের স্ত্রী একজন মার্কিন প্রবাসী, যার সঙ্গে মিডিয়া জগতের কোনো সম্পর্ক রয়েছে।

তবে এসব গুজবের জবাব দিয়েছেন জায়েদ খান নিজেই। নিউ ইয়র্ক থেকে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। জায়েদ খান বলেন, “আমি এখনো বিয়ে করিনি। কখন করবো, সেটাও চূড়ান্ত হয়নি। যেহেতু নিউ ইয়র্কে আছি, এটা আমার স্থায়ী ঠিকানা, তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন