পুলিশের হাত থেকে প্রার্থীকে ছিনতাই
মোহাম্মাদ জুয়েল হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:১৭
শনিবার
বিকেলে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী অফিস।
প্রার্থিতা যাচাই-বাছাই শেষ হতেই পুলিশ আটক করে নির্বাচনের কার্যকারী সভাপতি প্রার্থী
আনোয়ার হোসেনকে।
তাকে
পিকআপ ভ্যানে তুলতে গেলে শ্রমিকরা ঘিরে ফেলে পুলিশ সদস্যদের। এক পর্যায়ে তারা আনোয়ারকে
ছিনিয়ে নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পৌঁছে দেয়। সেখান থেকে একটি অটোভ্যানে করে
আনোয়ারকে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা।
শ্রমিকদের
অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থীর পরিচয়দানকারীর চাপে
তাকে আটক করে পুলিশ। ঘটনার পর বগুড়ার চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা
দেখা দিলে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।

