Logo

ভিডিও

লিচুর রাজ্য আউলিয়া, দিনে কোটি টাকা লেনদেন

Icon

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৩২

অ

আউলিয়া বাজারে আশপাশের এলাকা থেকে শত শত লিচু চাষি ও বাগানিরা পাটনাই, বুম্বে, চায়না থ্রি, চায়না টু ও এলাচি জাতের লিচু নিয়ে হাজির হন। সুস্বাদু ও রসালো হওয়ায় এই বাজারের লিচুর খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে।

বাজারটি ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা—ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর, ফেনী, শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন লিচু কিনতে।


ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি হাজার পাটনাই লিচু দেড় থেকে আড়াই হাজার টাকায় এবং বুম্বে লিচু ২ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকলেও এবছর লিচুর ফলন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন বাগানিরা। তবে ফলন কম হলেও লিচুর বাজারমূল্য এবার বেশ চড়া, যা চাষিদের মুখে হাসি ফোটাচ্ছে।


চলতি বছর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এবং প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। শুরুর দিকে বৃষ্টির অভাবে কিছু সমস্যা হলেও সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

সট : জিয়াউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া

প্রতিদিনের এই বিশাল লেনদেন ও প্রাণচাঞ্চল্য আউলিয়া বাজারকে শুধু বিজয়নগরের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লিচু বাজার হিসেবে পরিচিত করে তুলেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন