Logo

ভিডিও

নোয়াখালীতে বোরো ধানের বীজ সংরক্ষণ ও বাজারজাতে আগ্রহী হচ্ছে কৃষক

Icon

আজাদুল ইসলাম দ্বীপ আজাদ, নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:০০

অ

নোয়াখালীর চরাঞ্চলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উফশি জাতের বোরো ধানের বীজ সংরক্ষণ ও বাজারজাতে আগ্রহী হচ্ছে কৃষকরা। এ বছরই প্রথম বারের মতো কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও তা বাজারজাত করণ শুরু হয়। 

সরকারের বীজ প্রত্যয়ন এজেন্সির সার্বিক তত্ত্বাবধানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কৃষকদের বীজ, প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে উদ্ভুদ্ধ করছে সাগরিকা। এতে সাড়াও মিলেছে বেশ। হাইব্রিড নির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় জাতকে সম্প্রসারণ করতে ভূমিকা পালন করবে নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রি উদ্ভাবিত এসব জাত।

এক একর জমিতে ব্রি ধান৭৪ জাতের বোরো আবাদ করেছেন কৃষক মধু মিয়া। বীজ, সারসহ খরচ হয়েছে ৩২ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় ৯০ মণের মতো ধান পেয়েছেন তিনি। যার উৎপাদন হাইব্রিডের সমান। উৎপাদিত এ ধান থেকে অন্তত ১৫ মন ধানের বীজ সংরক্ষণ করবেন তিনি। যা থেকে আগামী বছর নিজে আবাদ করবেন এবং বাজারে বিক্রি করবেন তার সংরক্ষিত বীজ। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন