Logo

ভিডিও

লালমনিরহাট সীমান্তে ৫৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:৩৫

অ

লালমনিরহাটের তিনটি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ মে) সকাল পর্যন্ত পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার সীমান্ত দিয়ে এসব পুশইনের চেষ্টা হয়।


হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্ত দিয়ে ৮ জন এবং ফকিরপাড়া ইউনিয়নের সীমান্ত দিয়ে ১৬ জনকে ঢুকিয়ে দেয়ার চেষ্টা হয়।


একই সময়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জন ও পাটগ্রামের দুটি সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠাতে চেয়েছিল বিএসএফ।

বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় অধিকাংশকে আটক করা সম্ভব হয়েছে। কেউ কেউ পালিয়ে গেছে, তাদের খোঁজে তল্লাশি চলছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন