Logo

ভিডিও

নেতিবাচক প্রস্তাব নিয়ে যা বললেন বারিশ হক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

মডেল ও ব্রান্ড প্রমোটর বারিশ হক নানা ব্রান্ডের প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি বিউটি পার্লারের রিব্রান্ডিং অনুষ্ঠানে বাংলাদেশের খবরের মুখোমুখি হয়েছিলেন তিনি।  

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে জানতে চাইলে বারিশ হক বলেন, ‘এইযে বিউটি পার্লার ওপেনিং করছি। এখন তো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবার উদ্বোধন হচ্ছে। কারণ, আপনারা জানেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেশ কয়েক মাস আমাদের এই ব্র্যান্ড ওপেনিংগুলো বন্ধ ছিল। ব্যবসায়ীরা আসলে নতুন ব্যবসা যে শুরু করবে বা নতুন করে ব্রান্ডিং করবে সেটা নিয়ে তারা আসলে একটু শঙ্কার মধ্যে ছিল। এখন আবারো সব স্বাভাবিক হয়েছে। এখন আবারও ব্র্যান্ড ওপেনিং শুরু হয়েছে। আর এখন যেহেতু সামনে পূজা, ওয়েডিং সেশন- সবকিছু মিলিয়েই প্রমোশন এ ব্যস্ত রয়েছি। আর আমার প্রোডাকশন হাউসের আন্ডারেও বেশ কিছু ভালো কাজ আপনারা দেখেছেন এবং সামনেও আসবে। 

নানা ধরনের  কর্পোরেট কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হয় বারিশকে। এই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে কখনও নেতিবাচক কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিনা বা নেতিবাচক কোনও প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের খবরকে বারিশ বলেন, ‘এই জায়গাটা একদমই পরিষ্কার। পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত পরিচ্ছন্ন আছে। এখানে যে যার যোগ্যতা দিয়ে কাজ করে এবং এখানে সবকিছু আসলে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ আমরা বিভিন্ন ব্র্যান্ডস এ যখন কাজ করি তখন আমরা মালিকপক্ষের সাথে সরাসরি কথা বলি বা অনেক সময় এজেন্সির মাধ্যমে কথা বলি। এই জায়গাটায় আসলে কোনো পলিটিক্স বা কোনো প্রকার অসাধু ব্যবসায়ীদের কোনো সুযোগই নেই। যে ভালো কাজ করবে বা যাকে দিয়ে ভালো সেল হবে- যাকে দিয়ে ভালো ব্রান্ডিং হবে তাকে দিয়েই কাজ করা হবে। দ্যাটস ইট। 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বাংলাদেশের খবরকে জানালেন বারিশ হক। ভবিষ্যতে তার নানা কিছু করার পরিকল্পনা আছে জানিয়ে বারিশ বলেন, ‘আমি একটা মডেল গ্রুমিং ইনস্টিটিউটে ট্রেইনার হিসেবে আছি। আমার ইচ্ছা রয়েছে ব্র্যান্ড প্রোমোশন নিয়ে কিছু কর্মশালা করার। এখন অনেক মেয়েরা আছে যারা ব্র্যান্ড প্রোমোটর হতে চায়, কনটেন্ট ক্রিয়েটর হতে চায়- তাদের জন্য কিছু কর্মশালা করার জন্য অলরেডি প্ল্যান করেছি। আর সামনে আরও কিছু ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক- আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, ইনশা আল্লাহ।

এসএসকে/এক্সএ/এনআর/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন