Logo

লাইফস্টাইল

ভালো তরমুজ কিনতে চান?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪১

ভালো তরমুজ কিনতে চান?

ছবি: সংগৃহীত

সারা বছর তরমুজ পাওয়া যায়। কিন্তু গরমের সময় এর চাহিদা অনেক বেড়ে যায়। এই ফলে পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ। এতে খুব সামান্য পরিমাণে ক্যালরি থাকে। এ ছাড়া ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন, লাইকোপিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ তরমুজ শরীরের বিভিন্ন খনিজের ঘাটতি মেটাতেও সাহায্য করে। 

অনেক সময় বাজার থেকে বড় মাপের তরমুজ আনলেও কাটার পরে বোঝা যায়, সেই তরমুজ আদৌ রসালো এবং মিষ্টি নয়।

কীভাবে বুঝবেন তরমুজটি রসালো কিনা-

১. অনেকেই বাজারে গিয়ে চকচকে, কালচে সবুজ গা দেখে তরমুজ কিনে আনেন। কিন্তু বাড়িতে কাটার পর দেখা যায় একদম ফ্যাকাশে। তাই শুধু রং দেখলে হবে না। দেখতে হবে তরমুজের গায়ে হলদেটে ছোপ রয়েছে কী না। এই দাগ থাকলে তরমুজ তুলনামূলক ভাবে মিষ্টি হয়। তরমুজের গায়ে হলদে দাগ থাকলে বুঝতে হবে ফলটি প্রাকৃতিক উপায়ে পাকানো হয়েছে।

২. তরমুজের মাথার দিকে হাত দিয়ে মেরে আওয়াজ পরীক্ষা করে দেখার চেষ্টা করুন। যে ফলের আওয়াজ তুলনামূলক ফাঁপা সেগুলি খেতে মিষ্টি এবং রসালো হয়।

৩. তরমুজ কেনার সময়ে হালকা ওজনের না কেনাই ভালো। যে তরমুজগুলি আকৃতিতে খুব বড় না হলেও বেশ ভারী, সেগুলি বেশি রসালো আর মিষ্টি হয়।

৪. তরমুজের গায়ে সাদা সাদা ছোপ থাকলে না কেনাই ভালো। এগুলি সাধারণত পানসে হয়।

৫. তরমুজের গায়ে অনেক সময়ে সবুজ রঙের লম্বা লাইন দেখায় যায়। লাইনগুলি যদি কাছাকাছি থাকে তাহলে সাধারণত তরমুজ মিষ্টি হয় আর লাইনগুলি দূরে দূরে থাকলে সেই তরমুজের স্বাদ খুব একটা মিষ্টি হয় না।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন