Logo

লাইফস্টাইল

সঠিক উপাদানে দূর হতে পারে ব্রণের দাগ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:১৮

অ
সঠিক উপাদানে দূর হতে পারে ব্রণের দাগ

ছবি : সংগৃহীত

মানুষের দৃষ্টি সর্বপ্রথম যে স্থানে গিয়ে থামে, তা হলো আপনার চেহারা। তাই স্বভাবতই যে কেউ চাইবে তার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলতে। তবে সমস্যার শুরু হয় যখন ত্বকে দেখা যায় ব্রণ। পুরুষ এবং নারী নির্বিশেষে এই সমস্যায় ভুগে থাকেন। কোনো রকম এই ব্রণের সমস্যা কাটিয়ে উঠলেও থেকে যায় ব্রণের ছোপ ছোপ  লাল দাগ।  

যদি আপনিও এমন ছোপ ছোপ  লাল দাগ এবং ব্রণের যন্ত্রণার ভুক্তভোগী হয়ে থাকেন তবে চিন্তিত হওয়ার কিছু নেই। নিঃসন্দেহে ব্রণের দাগ সৌন্দর্য নষ্ট করে ফেলে। তবে না জেনেই আমরা এমন অনেক পণ্য ব্যবহার করে থাকি যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সেক্ষেত্রে এমন কিছু পণ্য ব্যবহার করতে হবে যাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে। 

এর মানে হল ত্বকে কোনো ধরনের স্ক্রাব অথবা অস্বস্তি দেয় এমন পণ্য ব্যবহার না করে এর পরিবর্তে একটি সহজ সমাধানের পথ অনুসরণ করতে হবে। আপনার লক্ষ্য হতে হবে ত্বক পরিষ্কার রাখা এবং উপযুক্ত পণ্য প্রয়োগ করা। 

কিছু নিয়ম মেনে পণ্য বাছাই আপনার মুখের দাগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। 

মুখের দাগ কমাতে ত্বক পরিষ্কার রাখুন

প্রতিদিন সকালে ও  রাতে দুই বার করে ত্বক পরিষ্কার করুন। ত্বক পরিষ্কারের জন্য বেছে নিন মৃদু, সুগন্ধমুক্ত ফেস ওয়াস যা আপনার ত্বকের পোরস বন্ধ করবে না। 

নিয়াসিনামাইড 

প্রতিদিনের রুটিনে নিয়াসিনামাইড যুক্ত পণ্য রাখুন। এটি হল  ভিটামিন বি৩-এর তরল উপাদান। যা লালচেভাব কমাতে সহায়ক। সাধারণত এটি সিরাম বা ক্রিম আকারে পাওয়া যায়, যা ত্বকে সরাসরি ব্যবহার করা যায়।

স্যালিসিলিক অ্যাসিড

স্যালিসিলিক অ্যাসিড একটি পিলিং এজেন্ট, যা ত্বক থেকে মৃত কোষ দূর করে। এটি লালচেভাব কমাতে সহায়ক। তাই দাগ কমাতে এমন পণ্য বাছাই করুন যেখানে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে। 

পিম্পল প্যাচ

বর্তমানে পিম্পল প্যাচ বা স্টিকার বাজারে পাওয়া যাচ্ছে। যদি লালচে দাগ এক বা দুই জায়গায় সীমাবদ্ধ থাকে, তবে বিশেষভাবে ব্রণের দাগ কমানোর জন্য তৈরি পিম্পল প্যাচ ব্যবহার করতে পারেন। এগুলোর বেশিরভাগেই স্যালিসিলিক অ্যাসিড, নাইআসিনামাইড, ভিটামিন সি বা বিভিন্ন উপাদানের সংমিশ্রণ থাকে যা ব্রণ কমাতে ও দ্রুত নিরাময়ে সহায়তা করে।

বরফের প্রয়োগ

লালচেভাব কমাতে বরফের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কাপড়ে মোড়ানো আইস প্যাক বা বরফের টুকরো ১০ মিনিট বা তার কম সময় ধরে প্রয়োগ করতে পারেন।  

হাইপোঅ্যালার্জেনিক 

ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করতে একটি লাইটওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। কেনার সময় খেয়াল রাখো যেন এতে "হাইপোঅ্যালার্জেনিক" লেখা থাকে। এতে সাধারণত হায়ালুরনিক অ্যাসিডের মতো ময়েশ্চারাইজার উপাদান থাকে।


 টিএ 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন