ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১
বর্ষাকাল বা পর্যাপ্ত জায়গার অভাব—অনেক কারণেই আমরা ঘরের ভেতর জামাকাপড় শুকাই। কিন্তু এই অভ্যাস থেকে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ছত্রাকজনিত সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর জেক বিষয়টি সামনে এনেছেন, যা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে আরও গুরুত্ব পেয়েছে।
ঘরের ভেতর জামাকাপড় শুকোনোর ক্ষতি
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়েছে, ভেজা কাপড় ঘরে শুকানোর ফলে ঘরে ড্যাম্প ভাব তৈরি হয়, যা একাধিক সমস্যা সৃষ্টি করতে পারে—
ছত্রাক ও জীবাণুর বৃদ্ধি : ভেজা কাপড় থেকে বাতাসে আর্দ্রতা বাড়ে, যা ঘরের দেওয়াল, ছাদ ও আসবাবপত্রে ছত্রাক জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে।
শ্বাসকষ্ট ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা : বাতাসের সঙ্গে ছত্রাকের কণা ফুসফুসে প্রবেশ করলে কাশি, শ্বাসকষ্ট এমনকি অ্যাস্থমার মতো সমস্যা বাড়তে পারে।
অ্যালার্জি ও ইমিউনিটি কমে যাওয়া: যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের জন্য চুলকানি, চোখ লাল হওয়া, মাথাব্যথা ও ক্লান্তি বেড়ে যেতে পারে। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও (ইমিউনিটি) কমে যেতে পারে।
সমাধান কী?
১. পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন।
২. সম্ভব হলে এক্সস্ট ফ্যান ব্যবহার করুন।
৩. বাথরুম বা ব্যালকনিতে শুকানোর ব্যবস্থা করুন, যাতে ঘরের মূল অংশে আর্দ্রতা না জমে।
চিকিৎসকরা বলছেন, ঘরের ভেতর জামাকাপড় শুকানো গেলেও সতর্কতা না নিলে তা শারীরিক ও বাসস্থানের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই সুস্থ থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সূত্র : টিভি নাইন বাংলা
এটিআর/

