Logo

লাইফস্টাইল

বিশ্বে সবচেয়ে বেশি ‘সুগার ড্যাডি’ কোন দেশে?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

অ
বিশ্বে সবচেয়ে বেশি ‘সুগার ড্যাডি’ কোন দেশে?

ছবি : সংগৃহীত

বর্তমানে ‘সুগার ড্যাডি’ শব্দটি সামাজিকমাধ্যমে বেশ আলোচনায় রয়েছে। সম্প্রতি এক কৌতুকশিল্পী এই শব্দবন্ধনকে ‘মিষ্টি বাপি’ নামে কটাক্ষ করে ভাইরাল হয়েছিলেন। তবে এবার এই ‘সুগার ড্যাডি’দের সংখ্যা নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ হয়েছে, যা চমকে দিয়েছে অনেককে।

সুগার ড্যাডি বলতে এমন সম্পর্ককে বোঝানো হয়, যেখানে ধনবান বয়স্ক পুরুষরা কম বয়সী নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। যদিও এসব সম্পর্কের আইনি বা ব্যাকরণগত কোনো ভিত্তি নেই, তবে নৈতিক রুচিশীলতার বিতর্ক রয়েছে অনেক।

সম্প্রতি এসইএশিয়া ডট স্ট্যাটস নামক একটি সমীক্ষক সংস্থা এই সম্পর্কের পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে, এ বিষয়ে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। দেশটিতে মোট ৩ লাখ ৩৮ হাজার সুগার ড্যাডি রয়েছেন। 

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে প্রায় ৬০ হাজার সুগার ড্যাডি রয়েছেন। তালিকার তৃতীয় স্থানটি ভাগাভাগি করেছে মালয়েশিয়া এবং জাপান। দুটি দেশেই এই সংখ্যা প্রায় ৩২ হাজার ৫০০।

অন্যদিকে তাইওয়ান ও ভিয়েতনাম যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছে, যেখানে সুগার ড্যাডির সংখ্যা প্রায় ২৭ হাজার এবং ১২ হাজার। 

এছাড়া দক্ষিণ কোরিয়া (৮ হাজার), শ্রীলঙ্কা (৫ হাজার) এবং কম্বোডিয়াও (৩ হাজার ৫০০) এই পরিসংখ্যানে স্থান পেয়েছে।

তবে এই সমীক্ষা কবে, কোথায়, কীসের ভিত্তিতে হয়েছে— তা নিয়ে কোনো তথ্য দেয়নি সংস্থাটি। 

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন