গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপরই আলোচনায় আসছে নতুন সরকারের মন্ত্রিসভায় কোন কোন জেলা প্রতিনিধিত্ব পেল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
নতুন মন্ত্রিসভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা থেকে নেতা অন্তর্ভুক্ত হয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন জেলার জ্যেষ্ঠ নেতারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবেও বিভিন্ন জেলা থেকে তরুণ ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে।
নতুন সরকারের মন্ত্রী পেল যেসব জেলা :
ঠাকুরগাঁও-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু)। ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের। এছাড়া কুমিল্লা থেকে টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আমিন উর রশীদ।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম। নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন। টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম। এছাড়া টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন ড. খলিলুর রহমান।
আরও পড়ুন
রাঙামাটি (সংসদীয় আসন-২৯৯) সংসদ সদস্য দীপেন দেওয়ান। চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন।
রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
সিলেট-১ আসনে সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-৪ আসনে সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম।
লালমনিরহাট-৩ আসনে সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।
এমবি


