গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপরই আলোচনায় আসছে নতুন সরকারের মন্ত্রিসভায় কোন কোন জেলা প্রতিনিধিত্ব পেল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
নতুন মন্ত্রিসভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা থেকে নেতা অন্তর্ভুক্ত হয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন জেলার জ্যেষ্ঠ নেতারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবেও বিভিন্ন জেলা থেকে তরুণ ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে।
নতুন সরকারের প্রতিমন্ত্রী পেল যেসব জেলা :
জামালপুর-১ আসনে সংসদ সদস্য এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)।
যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)।
কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরিফুল আলম (বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়)।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শ্যামা ওবায়েদ (পররাষ্ট্র মন্ত্রণালয়)।
টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়)।
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়)।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়)।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আমিনুল হক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)।
আরও পড়ুন
নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়)।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়)।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়)। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়)। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়)।
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মো. রাজিব আহসান (রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়)।
জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়)।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়)।
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়)।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)।
ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী (তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়)। ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)।
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।
এমবি


