Logo

ধর্ম

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ

স্বজনদের ফিরে পেলেন ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া সেই নারী

Icon

মক্কা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৬

অ
স্বজনদের ফিরে পেলেন ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া সেই নারী

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হারিয়ে যাওয়া টাঙ্গাইলের সেই নারীকে অবশেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের খবরে প্রকাশিত সংবাদ দেখে তার স্বজনরা আমাদের এই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে, তাদের হাতে ওই নারীকে হস্তান্তর করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওই নারীর একজন স্বজন ও মুয়াল্লিমের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর সৌদি আরবে অবস্থানরত ওই নারীর দুই স্বজন আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তার দেওয়া তথ্যমতে আশ্রিত স্থানে গিয়ে তাকে গ্রহণ করেন তার মুয়াল্লিম ও এক স্বজন। বৃদ্ধা মাকে পেয়ে আমাদের প্রতিনিধির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই নারীর ছেলে ও স্বজনেরা।

এর আগে স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে মসজিদুল হারামের ইশারা মানসুর এলাকায় ওই নারীকে পাওয়া যায়। এ সময় ভয় ও অসুস্থতায় কাঁপছিলেন তিনি। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে আমাদের প্রতিনিধি কাবায় কর্মরত এক বাংলাদেশি নারীর বাসায় থাকার ব্যবস্থা করে দেন। সেখান থেকেই স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হলো।

আমাদের মক্কা প্রতিনিধির নাম ইয়াহইয়া আল মাহবুব। কাবায় কর্মরত বাংলাদেশি এ তরুণ এর আগেও হারিয়ে যাওয়া একাধিক হজ ও ওমরাহযাত্রীকে স্বজনদের কাছে পৌঁছে দিয়ে সুনাম কুড়িয়েছেন। এজন্য তাকে নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে।

ইয়াহইয়া আল মাহবুব/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন